Breaking News
Home / TRENDING / ৭৫ লক্ষ সদস্যপদ গড়ে রেকর্ড পশ্চিমবঙ্গ বিজেপির

৭৫ লক্ষ সদস্যপদ গড়ে রেকর্ড পশ্চিমবঙ্গ বিজেপির

জয় ঘোষ

সদস্যতা অভিযানে রের্কড গড়ল বিজেপি রাজ্য নেতৃত্ব। প্রায় ৭৫ লক্ষ নতুন সদস্য তৈরি করল তাঁরা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তালিকায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশের ৯০ লক্ষ নতুন সদস্য তৈরি করে প্রথমস্থানে লাভ করলেও। ৭৫ লক্ষ সদস্য তৈরি করে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ বিজেপি। এবার রের্কড সংখ্যক সদস্যদের জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করে “শাবাশি” দিয়েছেন বলেই সূত্রের খবর।  চলতি মাসের ২০ আগষ্ট সদস্য অভিযানের কর্মসূচির শেষ দিন ছিল। যদিও বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডার ১ কোটি নতুন সদস্য তৈরি করার টার্গেট দিয়েছিলেন। সেই সদস্য সংখ্যা পূরণ করতে পারল না রাজ্য বিজেপি। কিন্তু, বিজেপির দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের যে ৫০ লক্ষ সদস্য তৈরির টার্গেট দিয়েছিলেন, তা তারা পূরণ করেছেন।

কোন কোন জেলায় সদস্য সংখ্যা বেশী হয়েছে? এমন প্রশ্নের উত্তরে জানা গিয়েছে,

দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলায় বিজেপির সদস্য সংখ্যার হার সব থেকে বেশী বলে জানা গিয়েছে। রাজ্য বিজেপির ৩৮টি সাংগঠনিক জেলার মধ্যে জলপাইগুড়ি জেলা প্রথম স্থানে। এই জেলা ৫ লক্ষের বেশী নতুন সদস্য তৈরি করেছে। দ্বিতীয় পুরুলিয়া জেলা। এরপর মালদহ ও মেদিনীপুর। এই জেলাগুলি ৫ লক্ষ সদস্য তৈরি করেছে। দক্ষিণবঙ্গের জেলা হাওড়া, হুগলী, বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া জেলা প্রায় ২ লক্ষ সদস্য তৈরি করেছে। জেলার তুলানায় কলকাতায় সদস্য সংখ্যা তুলনামূলক কম হয়েছে।

এ প্রসঙ্গে বিজেপির সম্পাদক তুষার ঘোষ বলেন, “২০ আগষ্ট ২০১৯ পর্যন্ত প্রাথমিক সদস্যতা তৈরির শেষ দিন হলেও । কিন্তু আমাদের যে নম্বর রয়েছে ৮৯৮০৮০৮০৮০। চাইলে মিসড কল দিয়ে নতুন সদস্য হতে পারবেন। এই নম্বরটি চালু থাকবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সদস্য হওয়া যাবে। ২১-৩১ আগষ্ট পর্যন্ত সক্রিয় সদস্যতা অভিযান চলবে। ২০১৪ সালে যে জেলায় আমরাঢুকতে পারিনি। সেই জেলায় এবার বিজেপির সদস্য সংখ্যা সব থেকে বেশী হয়েছে।” তিনি আরও বলেন, “১২০০ মন্ডলেই এবার সদস্য অভিযানের কাজ হয়েছে। প্রায় ৯১ হাজার বিস্তারক কঠোর পরিশ্রম করেছেন বিজেপির নতুন সদস্য তৈরি করার জন্য। সাধারণ মানুষ স্বেচ্ছায় সদস্য পদ নিয়েছেন”।  যা নিজেদের চরম সাফল্য হিসেবে দেখছেে বঙ্গ বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *