ওয়েব ডেস্ক
সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে সিট-এর তদন্ত করা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বর একাংশের দাবি, ২০১৫ সালের কালবুর্গি হত্যার তদন্তের মতোই কি গৌরি লঙ্কেশ হত্যার তদন্ত থেমে যাবে? গৌরি লঙ্কেশ খুনের ঘটনার কিনারা হবে কিনা সে বিষয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্ব।
পার্টি নেতা নরশিমা রাও এদিন বলেন, প্রায় আড়ই বছরের বেশি হয়ে গেলেও কালবুর্গি হত্যা মামলার কোনও কিনারা করতে পারেনি সিট। আবার গৌরি লঙ্কেশ হত্যা তদন্তভারও দেওয়া হয়েছে সিট-কে। এখানেই শঙ্কা প্রকাশ করেছেন নরশিমা রাও। গৌরি হত্যা মামলার কিনারা আদেও হবে তো? না কি বছরের পর বছর কেটে যাবে, তদন্তের কোনও গতি হবে না? সিট যাতে গৌরি লঙ্কেশের হত্যাকারীদের চিহ্নিত করতে পারে সে বিষয়ে আশাও প্রকাশ করেন তিনি।
তবে, কালবুর্গি হত্যা মামলার তদন্ত ঠিকঠাক না হওয়ার পিছনে তিনি কংগ্রেসকেই দায়ি করেন। নরশিমা রাওয়ের দাবি, ‘‘কালবুর্গি হত্যা মামলার তদন্ত করতে অক্ষম কংগ্রেস। কালবুর্গি হত্যা মামলায় এক জনকেও গ্রেফতার করা যায়নি। এই সরকার তদন্তের ওপর বেশি গুরুত্ব দেয় না। তার থেকে বেশি গুরুত্ব দেয় রাজনীতিতে। আর সেই কারণেই কালবুর্গি হত্যা মামলার কোনও কিনারা করা সম্ভব হচ্ছে না।’’
কালবুর্গি হত্যা মামলার কোনও কিনারা না হওয়ায় প্রশ্ন তোলেন আরেক বিজেপি নেতা সি প্রকাশও। গৌরি লঙ্কেশ হত্যাও সেই পথেই না এগিয়ে যায় সে বিষয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই ধরণের ঘটনায় রাজ্যের বদনাম হচ্ছে, তাই এই বিষয়গুলোর দিকে নজর দেওয়ার কথা জানান তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ অগাস্ট ধারবাড়ে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়। খুনের তদন্ত শুরু করা হলেও প্রায় আড়াই বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কিনারা হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২০১৭ সালের ৫ই অগাস্ট আততায়ীদের গুলিতে প্রাণ যায় গৌরি লঙ্কেশের। ঘটনার জেরে তোলপাড় হয় সারা দেশ। পথে নেমে বিক্ষোভে সামিল হয় অনেকেই। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিট-কে। তবে, সিট-এর ওপর তদন্ত ভার দেওয়ার পরই আশঙ্কা প্রকাশ করতে থাকে একের পর এক বিজেপি নেতৃত্ব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news