Breaking News
Home / TRENDING / দিদি ভয় পেয়েছেন, ভোট না করে জিততে চাইছেন: রাহুল

দিদি ভয় পেয়েছেন, ভোট না করে জিততে চাইছেন: রাহুল

চিত্ত মাহাত, মেদিনীপুর:

এখনও নিশ্চিত বলা যাচ্ছে না,  ১৪ মে ভোট হবে কিনা ? কারণ নির্বাচন ঝুলে আছে আদালতে আর দিদি ঝুলে আছেন নবান্নতে। বৃহস্পতিবার
শালবনির রাবণপোড়া মাঠে তৃণমূলকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয়
সম্পাদক রাহুল সিংহ ।রাহুলবাবু প্রশ্ন করেন, কেন এই  ঝোলাঝুলির অবস্থা হল ? কারণ একটাই যাঁরা গ্রামগঞ্জে উন্নয়ন করেছে, সব মানুষকে গরিব থেকে
বড়লোক করে দিয়েছে , তাঁদেরই বিরোধীদের ভোটের মনোনয়ন বন্ধ করার জন্য বন্দুক-পিস্তল নিয়ে দাঁড়াতে হয়েছে উন্নয়নের রাস্তায় । যদি দিদি ভাই এত কাজ করে থাকেন তাহলে ভয় কিসের ।২০ হাজার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও এখনও আত্মার শান্তি হয়নি। বাড়ি বাড়ি গিয়ে আমাদের প্রার্থীদের ভয় দেখাচ্ছে। তার চেয়ে মমতা দিদি বলুন, আমরা পারব না ভোটটা জিতিয়ে দিন। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক দলের  লড়াই
অব্যাহত । জয় শ্রীরাম এর ধ্বনিতে শালবনির চারিদিক মুখরিত করে বৃহস্পতিবার জনসভা করে বিজেপি।কোনও ভাবেই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি ।  তাই প্রায় প্রতিদিনই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় প্রচার মিছিল করছে বিজেপি ।
বৃহস্পতিবার শালবনীর রাবণপোড়া মাঠে বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  সম্পাদক রাহুল সিংহ , রাজ্য সম্পাদক তুষার ঘোষ ,ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপতি ,জেলা সম্পাদক অবনী ঘোষ ,  সঞ্জিত মাহাত । আজকের সভাতে তৃণমূল ও সিপিএম থেকে ১০০০ জন কর্মী সমর্থক
বিজেপিতে যোগদান করেন । রাহুল সিংহ এই সমর্থকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *