নীল বণিক
আর রাজ্য সদর দফতরে বসে থাকা নয়। এবার রাজ্য বিজেপি নেতাদের জেলায় জেলায় যাওয়ার নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য নেতাদের জেলায় জেলায় গিয়ে দলের ভাবমূর্তি ভোটারদের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন শাহ। একইসঙ্গে মোদি সরকারের জনমুখী প্রকল্প গুলিকে মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জেলার সব রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন অমিত শাহ। সামনের মাস থেকেই প্ল্যানমাফিক জেলার তালিকা তৈরি করে সফর করতে হবে নেতাদের । আগামি নির্বাচনের জয়ের লক্ষ্যে এ রাজ্যে জেলা থেকেই প্রচার শুরু করতে চাইছে বিজেপি ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news