নীল বণিকঃ
টানা সাতদিন ধরে মমতার রাজ্যে জন্মাষ্টমী পালন করবে বিশ্বহিন্দু পরিষদ। আগামী ২ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বহিন্দু পরিষদ এই আয়োজন করবে। সোমবার হাওড়ার সালকিয়ায় বিশ্বহিন্দু পরিষদের প্রান্ত প্রবন্ধ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে জানালেন সংগঠনের মুখপাত্র সৌরিশ মুখার্জি। তিনি জানান, সাড়া রাজ্যের মোট ১০০০ অঞ্চলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বার করা হবে। তাছাড়া প্রায় ৫০০ জায়গায় কৃষ্ণের কীর্তন হবে। প্রত্যেকটি শোভাযাত্রায় দেব দেবিদের সুসজ্জিত ট্যাবালো থাকবে। এই অনুষ্ঠান উপলক্ষে রাজ্যের বজরং দলের কর্মীরাও সক্রীয় হবেন। সংগঠনের দূর্গা বাহিনীর সদস্যরাও জন্মাষ্টমীর দিন রাস্তায় নামবেন বলে জানান শচীন্দ্র নাথ সিংহ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news