Breaking News
Home / TRENDING / অসমের নাগরিকপঞ্জি থেকে বাদ ৪০ লক্ষ

অসমের নাগরিকপঞ্জি থেকে বাদ ৪০ লক্ষ

নিজস্ব সংবাদদাতা:

সোমবারই অসমের দ্বিতীয়বার নাগরিকপঞ্জি প্রকাশিত হয়েছে। নাগরিকপঞ্জি থেকে বাদ গেল রাজ্যের ৪০ লক্ষ মানুষের নাম। প্রকাশিত সরকারি তালিকা থেকে জানা গিয়েছে, প্রায় ৩ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর মধ্যে রয়েছে ২ কোটি ৯০ লক্ষ নাম। এই বাদ পড়ে যাওয়া ৪০ লক্ষ নাগরিকের ভবিষ্যৎ কী হবে? এই বিপুল সংখ্যক মানুষের পুনর্বাসন নিয়ে কিছু ভেবেছে কেন্দ্র? এই নিয়ে ঊঠছে নানা প্রশ্ন। আপাতত জানা গেছে যে, কাদের নাম বাদ পড়ল, তা জানানো হবে না। ব্যক্তিগতভাবে অনলাইনে, এসএমএসের মাধ্যমে, হেল্পলাইনে ফোন করে বা সেবাকেন্দ্র থেকে তা জানতে হবে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া নাগরিকদের। সাংবাদিক সম্মেলনে নাগরিকপঞ্জি প্রকাশ করে এনআরসি রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া শৈলেশ বলেন, সোমবার শুধু অসম নয়, গোটা দেশের পক্ষে ঐতিহাসিক দিন। এত বিরাট, জটিল প্রক্রিয়া আজ পর্যন্ত দেশ তো বটেই বিশ্বের অন্য কোথাও হয়নি। ১৯৫৫ ও ২০০৩ সালের নাগরিকত্ব আইন ও নির্দেশিকা মেনে স্বচ্ছভাবে এই প্রক্রিয়া হয়েছে। সাড়ে ৬ কোটি নথিপত্রের তদন্ত, যাচাই ক্রমাগত হয়ে চলেছে। যে কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে। কেন্দ্র ও রাজ্যের কড়া পরিশ্রম, হাজেলা এবং তাঁর দল মিলিয়ে ৫০ হাজার কর্মী এই প্রক্রিয়ায় জড়িত ছিলেন। এটা খসড়া মাত্র। পরবর্তীতে বাদ পড়ে যাওয়া সকলেই নিজের নাম সংশোধনের পর্যাপ্ত সুযোগ পাবেন। এই বিষয়ে সাহায্য করবে সংশ্লিষ্ট সরকারি দফতর। সম্পূর্ণ ন্যায়বিচার পাবেন প্রত্যেক ভারতীয়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *