নিজস্ব সংবাদদাতা
উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে আহত তিন জন। এর মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছে ও একজনকে ধারাল অস্ত্রের কোপ মারা হয়েছে। আহত কংগ্রেস কর্মীদের নাম জাহাঙ্গীর আলম ও আব্দুল রহমান, এক জনের নাম জানা যায়নি। জাহঙ্গীর আলমের ডান চোখে দুটি গুলি লেগেছে। আর আব্দুল রহমানের হাতে ও পায়ে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। জাহাঙ্গীর আলমকে আহত অবস্থায় ইসলামপুরের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের পর উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের গণ্ডগোল চলছিল। মঙ্গলবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছিল। এদিন সাড়ে তিনটে নাগাদ সুজালীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী আব্দুল ও তার ভাইয়ের নেতৃত্বে কিছু দুষ্কৃতী ওই গ্রামে ঢুকে বোমা ও গুলি চালাতে থাকে ও বাড়ি ঘর ভাঙচুর করে লুঠপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । আহতদের তড়িঘড়ি ইসলামপুরের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাদেরকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news