Breaking News
Home / TRENDING / ভারত সরকারের চাপে অপহৃত অরুণাচলের পাঁচ যুবককে মুক্তি দিল চিনা ফৌজ

ভারত সরকারের চাপে অপহৃত অরুণাচলের পাঁচ যুবককে মুক্তি দিল চিনা ফৌজ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারত সরকারের চাপে অরুণাচল (Arunachal) সীমান্তে নিখোঁজ হয়ে যাওয়া পাঁচ যুবককে ফিরিয়ে দিল চিনা ফৌজ। ভারতীয় যুবকদের ফিরিয়ে দেওয়ার জন্য লাগাতার পিপলস লিবারেশন আর্মিকে (People Liberation Army) চাপ দিয়েছিল ভারতীয় সেনা। তার জেরেই শনিবার সকালে পাঁচজন যুবককে সীমান্ত পার করিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে লাল ফৌজ, ভারতীয় সেনা সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে। টুইট করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু (Kiran Rijiju) জানিয়েছিলেন, পাঁচ ভারতীয়কে ফিরিয়ে দিতে রাজি হয়েছে চিনা সরকার। চিনের নিয়ন্ত্রণাধীন এলাকা দিয়েই তাঁদের ভারতে পাঠানো হয় বলে জানা গিয়েছে। ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, কিবিথু বর্ডার এলাকা দিয়ে ভারতের সীমায় ঢুকতে প্রায় এক ঘণ্টা সময় লাগে ওই যুবকদের। যুবকদের নাম টোচ সিংকাম, প্রসাদ রিংলিং, ডোংটু এবিয়া, টানু বাকের ও গারু দিরি।

https://twitter.com/nilutpaltimsina/status/1304483220168216579?s=19

গত রবিবার ভোরে অরুণাচলের আপার সুবনসিরির নাচো সেক্টর থেকে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খবর আসে। অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং টুইট করে বলেন, “টাগিন জনজাতির পাঁচ যুবককে অপহরণ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি।” পরে অরুণাচল পুলিশের ডিজিও জানান, নাচো সেক্টরের সেরা-৭ এলাকার একটি জঙ্গলের ভেতর থেকে পাঁচ অরুণাচলি যুবককে তুলে নিয়ে গেছে চিনা সেনারা। পুলিশ পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ হওয়া যুবকরা জঙ্গলে গুম্বা নামে একপ্রকার গুল্ম সংগ্রহ করতে গিয়েছিল। এই গুল্ম জাতীয় ভেষজ উদ্ভিদ আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হয়। তাছাড়া হরিণ শিকারের উদ্দেশ্যও ছিল তাদের। জঙ্গলে সীমান্ত নির্দিষ্ট না-থাকায় হয়তো তাঁরা চিনা বাহিনীর মুখো পড়ে । দলে তাঁরা সাতজন ছিল, যাঁদের মধ্যে পাঁচজনকে তুলে নিয়ে যায় পিএলএ। অপহৃতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার খবরাখবর নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চায় অরুণাচলের পুলিশ। এরপরেই পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করে ভারতের সেনা। যদিও এই অপহরণের অভিযোগ মানতে চায়নি পিপলস লিবারেশন আর্মি। কিন্তু, এদিন তাদের ফিরিয়ে দেওয়া হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *