Breaking News
Home / TRENDING / অভিজিতের উল্টো সুরে কংগ্রেস নেতার মন্তব্য ঘিরে অস্বস্তিতে দল

অভিজিতের উল্টো সুরে কংগ্রেস নেতার মন্তব্য ঘিরে অস্বস্তিতে দল

নিজস্ব প্রতিবেদন:

 

সঙ্কট কাটাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বিলগ্নিকরণের সুপারিশ করেছেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ দেশের ব্যাঙ্কিং শিল্পের সঙ্কটকে ভয়াবহ আখ্যা দিয়েছেন। অভিজিতের এই মন্তব্যের জন্য কিছুটা অস্বস্তিতে শাসক দল বিজেপি। তবে শাসক দলকে অক্সিজেন দিতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই মতের সঙ্গে সহমত নন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

 

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অভিজিৎ বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সরকারি মালিকানার ভাগ ৫০ শতাংশের নীচে নামিয়ে আনার কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে। যাতে কেন্দ্রীয় ভিজিলান্স কমিশনের নিয়ন্ত্রণ না থাকে। তাঁর মতে, “সরকারি নিয়ন্ত্রণ না সরলে ভিজিলান্স কমিশনের আতঙ্ক কাটবে না। ভিজিল্যান্স কমিশনের ভয়ে ব্যাঙ্ক কর্তারা ঋণশোধ না হওয়ার তথ্য ধামাচাপা দিয়ে রাখছেন। যা ব্যাঙ্কিং শিল্পের পক্ষে খুবই আশঙ্কাজনক।” অভিজিতের এই মতকে গুরুত্ব না দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ একটি টুইট করে বলেন, বেসরকারি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে সরকারের  যে নীতি সম্বন্ধে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, তা নিয়ে আমি একমত নই।

 

এতদিন দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে সরকার এ নিয়ে বারবার সরব হয়েছে কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতাদের মতে, কেন্দ্রীয় সরকারের কড়া মনোভাব ও ঋণ প্রক্রিয়া শিথিল করার জন্যই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বারবার সঙ্কটে পড়ছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে একমত না হয়ে, জয়রাম রমেশের উল্টো সুরে মন্তব্য করার জন্য অস্বস্তিতে কংগ্রেস নেতৃত্ব। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *