চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মার্চের শেষে একধাক্কায় অনেকটা কমানো হল এলপিজি-র (LPG) মূল্য। ভর্তুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার পিছু গড়ে কমল ৬৩ টাকা। ফলে কলকাতায় সিলিন্ডার পিছু গ্যাসের হল ৭৭৪ টাকা ৫০ পয়সা। দিল্লিতে সিলিন্ডার পিছু দাম হয়েছে ৭৪০ টাকা। মুম্বইয়ে রান্নার গ্যাসের নতুন দাম ৭১৪ টাকা। চেন্নাইয়ে দাম কমে হল ৭৬১ টাকা।আজ থেকেই নতুন দাম কার্যকর হল। এর আগে গত মাসেও ৫৬ টাকা দাম কমানো হয়েছিল। লকডাউনে গৃহবন্দি দেশের জনতার কাছে এলপিজি গ্যাসের দাম কমা বড়সড় স্বস্তি বলেই মানছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, আর্থিক প্যাকেজ ঘোষণার সময় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন জানিয়েছিলেন, লকডাউনের জেরে গরিব মানুষের যাতে রান্নার সমস্যা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত প্রতিটি পরিবারকে বিনামুল্যে তিনটি করে রান্নার গ্যাস (Liquefied petroleum gas) দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই উজ্জ্বলার অধীনে থাকা পরিবারগুলি এর সুবিধা পাওয়া শুরু করেছেন। এবার সাধারণ মধ্যবিত্তও সাময়িক স্বস্তি পেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news