চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সাত বছরের শিশুর অপারেশনের গাফিলতির জন্য হেনস্থার শিকার হয়ে বৃহস্পতিবার আত্মঘাতী হলেন কেরলের একজনতরুণ অর্থোপেডিক সার্জন। গত সেপ্টেম্বরের ২৩ তারিখের সাত বছরের একটি শিশুর অপারেশনে গাফিলতিতে মৃত্যু হওয়ার জন্য উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া, দোষারোপের তীরে ক্ষতবিক্ষত করা হয় ৩৫ বছরের অর্থোপেডিক সার্জন ডাঃ অনুপ কৃষ্ণাকে। কল্লম জেলার কিলিকোলুর পুলিশের কাছে এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে একটি মামলা দায়ের করা হয়। প্রসঙ্গত অনুপ অর্থ কেয়ার হসপিটালের এই ডাক্তার অনুপ কৃষ্ণাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তার কাডাপাকডার নিজস্ব বাড়ি থেকে। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে তিনি তার বাড়ির বাথরুমের দেওয়াল জুড়ে বারবার ‘দুঃখিত’ এই শব্দটি লিখে রেখে গেছেন। এই ঘটনায় তদন্তকারী প্রবীণ পুলিশ অফিসার জানিয়েছেন এই ঘটনার সঙ্গে এক সপ্তাহ আগে অপারেশনে গাফিলতির কারণে শিশুমৃত্যুর ঘটনাটির যোগসূত্র রয়েছে। এছাড়াও তিনি আরো বলেছেন মৃত ব্যক্তিটি অনলাইন বা অফলাইনে কোনো হুমকি পেয়েছিলে কিনা বা কোনোভাবে নিগৃহীত হয়েছিলেন কিনা সেই বিষয়েও পুলিশ তদন্ত করছে।
গত মাসে সেপ্টেম্বর ২৩ তারিখে বছর সাতের একটি মেয়ে ডাঃ অনুপ কৃষ্ণা কর্তৃক পরিচালিত এই অর্থ কেয়ার হসপিটালে ভর্তি হয়, এবং তার হাটুতে অস্ত্রোপচারের সময়ই হঠাৎই হূদরোগে আক্রান্ত হয়ে ডাক্তার অনুপ কৃষ্ণার হাতেই তার মৃত্যু হয়। যদিও শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ততক্ষণেই তার মৃত্যু ঘটে। যদিও এর পরেই মৃত শিশুটির পরিবার হাসপাতালের সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এই মৃত্যুর জন্য তারা ডাক্তারকেই দায়ী করেন এবং পূর্ব কল্লম পুলিশ স্টেশনে চিকিৎসায় গাফিলতির সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এদিকে আত্মহত্যার পরই কমিশনার প্রদীপ কুমারের নেতৃত্বে এই ঘটনার তদন্তের কাজ শুরু হয়েছে। যদিও এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ‘সবেমাত্র প্রাথমিক পর্যায়ে তদন্ত চালু করা হয়েছে, আর তদন্তের বিভিন্ন প্রক্রিয়া আছে তাই আমরা কখনই এইভাবে কোন সিদ্ধান্তে আসতে পারিনা। আর এই মুহুর্তে আমরা শিশুটির পোস্টমর্টেম রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট পাওয়ার প্রত্যাশায় রয়েছি’।
‘আমরা ডাক্তারের অফিসের সাথে যোগাযোগ করেছি এমনকি আমাদের সাথে যোগাযোগ করতে বলেছিলাম(যদি তিনি কোনো হুমকির সম্মুখীন হন)। তিনি ব্যক্তিগতভাবে এ সম্পর্কে আমাকে কিছুই বলেননি।’
যদিও ইতিমধ্যেই কিছু ডাক্তার প্রয়াত ডাঃ অনুপ কৃষ্ণার দাঁড়িয়েছেন এবং তার মৃত্যুর জন্য সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়ার লাগাতার আক্রমণকেই দায়ী করেছেন। যদিও এই ঘটনার পর থেকেই বিভিন্ন স্তরের ডাক্তারেরা সোশ্যাল মিডিয়ার এই লাগাতার আক্রমণ সম্পর্কে গর্জে উঠেছেন। মতপ্রকাশের স্বাধীনতা সকলেরই আছে কিন্তু কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে এই ধরনের আক্রমণ করার অধিকার কারোর নেই, তাই তারা এ-ও দাবি জানাচ্ছেন অতিসত্বর যেন দেশের সাইবার আইনে কিছু পরিবর্তন আনা হোক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news