নীল রায়।
মহারাষ্ট্রে সংবিধান হত্যা করেছে বিজেপি! তাই বাংলার মানুষ এমন একটি রাজনৈতিক দলকে বিশ্বাস করবে না। এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শনিবার সকালে মহারাষ্ট্রের সরকার গঠনের খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। এক লিখিত বিবৃতিতে সোমেন মিত্র বলেন, “বাংলায় সংবিধান তৃণমূলের হাতে আক্রান্ত এ নিয়ে আমাদের মনে কোন সন্দেহ নেই। কিন্তু মহারাষ্ট্রের ঘটনার পরে বি জে পির কোন অধিকার নেই তৃণমূলের বিরুদ্ধে সংবিধান ধ্বংসের প্রশ্ন তোলা।”
সোমেন মিত্র বলেন, “আমরা নিশ্চিত বি জে পি নেতাদের কাছে “দেশপ্রেমিক”! নাথুরাম গডসে, যে ভাবে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে ঠিক সেই ভাবেই বাবাসাহেব আম্বেদকরের মৃত্যুর পরেও মোদী সরকার তাকে বারবার হত্যা করছে।” তাঁর আরও সংযোজন, “বাংলার মানুষ কখনই এই গণতন্ত্র হত্যাকারীদের বিশ্বাস করবে না।”
প্রসঙ্গত, রাত পোহালেই রাজ্যের বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপনির্বাচনে পরীক্ষিত হবে বাম কংগ্রেস জোটের ভাগ্য। তৃণমূলের সঙ্গে লড়াইয়ে বাংলার মানুষের কাছে নির্ভরযোগ্য কে ? বিজেপি (BJP) না বাম- কংগ্রেস (Left-Congress) জোট ? সেই বিচারে সোমেন মিত্রের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news