Breaking News
Home / TRENDING / উত্তরপাড়ায় বিজেপি পার্টি অফিসে তালা ঝুলিয়ে নেতার বিরুদ্ধে পোস্টার দিল কর্মীরা

উত্তরপাড়ায় বিজেপি পার্টি অফিসে তালা ঝুলিয়ে নেতার বিরুদ্ধে পোস্টার দিল কর্মীরা

নিজস্ব সংবাদদাতা।

বিধানসভা উপনির্বাচনে হারের জেরে ! শুক্রবার সকালে উত্তরপাড়ায় বিজেপি (BJP) পার্টি অফিসে পড়ল তালা ও পোষ্টার। ওই পোস্টারে দাবি করা হয়েছে, দলের এক নেতা তৃণমূলের (TMC) দালাল। তাই তাঁকে কেন্দ্র করেই এই বিক্ষোভ। বিজেপির উত্তরপাড়া মন্ডলের সভাপতির বিরুদ্ধে পোষ্টার মারল দলেরই কর্মীরা। দলের নিচু তোলার কর্মীদের অভিযোগ সরস্বতী চৌধুরীকে কেন মন্ডল সভাপতি করা হয়েছে ? অভিযোগে লেখা হয়েছে, ‘কয়েকদিন আগেই উনি অন্য দল থেকে এসেছেন। ওনাকে মন্ডল সভাপতি মানছি না।’

শুধু মন্ডল সভাপতির বিরুদ্ধে পোষ্টার পড়েছে, এমনটা নয়। পোষ্টার পড়েছে প্রাক্তণ জেলা সহসভাপতি প্রণব চক্রবর্তীর বিরুদ্ধেও। তৃণমুলের দালাল প্রণব চক্রবর্তী এই অভিযোগে পোষ্টার লাগিয়েছে দলের কর্মীরা। দলের পার্টি অফিসে দুটি তালা মেরে দিয়েছে উত্তেজিত দলের কর্মীরা। এ প্রসঙ্গে হুগলি জেলা বিজেপির পক্ষে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুরে তৃণমূলের কাছে বিজেপির হারে যে দলের কর্মী মহলে অসন্তোষ তৈরি হয়েছে, তা এদিনের ঘটনা থেকেই বোঝা যাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। কারণ এই উপনির্বাচনের হার দেখিয়ে দিয়েছে বিজেপির সাংগঠনিক ব্যর্থতা!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *