Breaking News
Home / TRENDING / ‘বহিষ্কার’ মানছেন না সুরজিৎ, শুভেন্দু-রথীনদের বিরুদ্ধে এবার আরও আক্রমণাত্মক আদি নেতা

‘বহিষ্কার’ মানছেন না সুরজিৎ, শুভেন্দু-রথীনদের বিরুদ্ধে এবার আরও আক্রমণাত্মক আদি নেতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শুভেন্দু অধিকারীকে চোর বলে বহিষ্কৃত হয়েছেন হাওড়া সদরের জেলা সভাপতি সুরজিৎ সাহা। তাঁর পাশে দাঁড়াতে পারলেন না বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁকেও বলতে হল, “যদি কোনও সমস্যা থেকে থাকে তাহলেও তা দলের অভ্যন্তরে বলা উচিৎ ছিল।” তিনি আরও বলেন, ‘’অভিযোগ থাকতেই পারে। আমাদের নিয়ম, যা বলার তা পার্টির অন্দরে বলতে হয়। প্রকাশ্যে মন্তব্য করা উচিত নয়।’’ বুধবার সকালে সুরজিৎ বিস্ফোরক মন্তব্য করেন, আর বিকেলে তাঁকে বহিষ্কার করে বিজেপি। এর থেকে রাজ্য বিজেপি-তে শুভেন্দুর প্রভাব বেশি করে চোখে পড়ছে রাজনৈতিক মহলের। কলকাতা ও হাওড়া পুরসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। বিধানসভা নির্বাচন ও পরে পাঁচ কেন্দ্রের উপনির্বাচনে ধাক্কা খাওয়া বিজেপি নেতৃত্ব সম্প্রতি এই দু’টি পুরসভার ভোট নিয়ে বৈঠকে বসে রাজ্য দফতরে। তাতে উপস্থিত ছিলেন না অনেক নেতাই। বৈঠক থেকে দু’টি পুরসভার জন্য নির্বাচনী কমিটি গড়া হয়।

এর মধ্যে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ড নিয়ে যে কমিটি গঠন করা হয়, তার চেয়ারম্যান করা হয়েছে বিধানসভা ভোটের মুখে তৃণমূল থেকে বিজেপিতে এসে শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে পরাজিত হওয়া রথীন চক্রবর্তীকে। তাতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন হাওড়া জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা। বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি বলেছেন, “এটা ভারতীয় জনতা তৃণমূল কংগ্রেস কমিটি তৈরি করা হয়েছে। যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাঁরা নিজের বুথেই জিততে পারেন না। আর তাঁদের নিয়েই কমিটি? যাঁকে চেয়ারম্যান করা হয়েছে, তাঁর বুথ এলাকায় গদ্দার লেখা পোস্টার আমাকেই সরাতে হয়েছে। আমরা তৃণমূলের বি টিমের তত্ত্বাবধানে কাজ করতে পারব না। আমি একজন নির্বাচিত সভাপতি। এভাবে আমাকে সরিয়ে দেওয়া যায় না। আগে শোকজ করার নিয়ম। আমি চাইলে আদালতে যেতে পারি। কিন্তু বিজেপির একনিষ্ঠ কর্মী আমি, তাই যাব না।’’ মনে করা হচ্ছে, সুরজিৎকে সাসপেন্ড করে বিদ্রোহীদের কাছে সতর্কবার্তা দিল সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন রাজ্য বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *