Breaking News
Home / TRENDING / শুভেন্দু প্রমাণ করুন তিনি চোর নন, পুরভোটের আগে দাবি উঠল বিজেপিতেই

শুভেন্দু প্রমাণ করুন তিনি চোর নন, পুরভোটের আগে দাবি উঠল বিজেপিতেই

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হাওড়া পুরসভার নির্বাচন কমিটির মাথায় প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর নাম ঘোষণা হতেই বিদ্রোহের আগুন বিজেপি-র অন্দরে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন হাওড়া সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি সুরজিৎ সাহা। তাঁর অভিযোগ, রথীন চক্রবর্তী ছিলেন হাওড়ার মেয়র তাঁর নেতৃত্বেই যাবতীয় দুর্নীতি হয়েছে। তাই তাঁকে হাওড়া পুরসভার নির্বাচন কমিটির প্রধান করার সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নেওয়া হবে না। শুধু রথীন নয়, শুভেন্দুকেও দুর্নীতিপরায়ণ বলে আক্রমণ করেছেন সুরজিৎ। পাশাপাশি, শুভেন্দুকে দুর্নীতিমুক্ত প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এই বিজেপি নেতা।

প্রসঙ্গত, রথীন গত বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে শিবপুর কেন্দ্র থেকে লড়াই করে ক্রিকেটার মনোজ তিওয়ারির কাছে পরাজিত হন। তিনি গত বছর ডিসেম্বর মাসে বিশেষ বিমানে দিল্লি গিয়ে বিজেপি-তে যোগ দেন। তাঁর সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশাখী ডালমিয়া, পার্থসারথি চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ বিজেপি-তে যোগদান করেন। রাজীব তৃণমূলে ফিরে গিয়েছেন। প্রবীর ঘোষালও তৃণমূলের পথে পা বাড়িয়ে। রথীন, রুদ্রনীল ও পার্থসারথি বিজেপি-তেই রয়েছেন। সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসেই কলকাতা ও হাওড়া পুরসভার ভোট। এই নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব বিরোধী দলনেতার। তাই সে বিষয়ে প্রস্তুতি শুরু করেছেন তিনি। সেই পর্যায়ে তৃণমূলে তাঁর সতীর্থ থাকা রথীনকেই দায়িত্ব দিয়েছেন তিনি। আর সেই কারণেই চটে গিয়েছেন সভাপতি সুরজিৎ। যিনি আবার বিজেপির রাজ্য সম্পাদক সঞ্জয় সিংয়ের বিশ্বস্ত অনুগামী। সঞ্জয় আবার রাজ্য বিজেপি-তে দিলীপ ঘোষের লোক বলেই পরিচিত। তাই এই দ্বন্দ্ব সহজেই থামার নয় বলেই মনে করছে হাওড়ার রাজনীতির কারবারিরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *