Breaking News
Home / TRENDING / “যোগী আদিত্যনাথের থেকে অশান্তি সামলাতে শিখুন !” মমতাকে আক্রমণ নাড্ডার

“যোগী আদিত্যনাথের থেকে অশান্তি সামলাতে শিখুন !” মমতাকে আক্রমণ নাড্ডার

নীল রায়। রাজ্যে গোলমাল হলে তা কিভাবে সামাল দিতে হয় তা যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কাছ থেকে শিখুন! এভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শিক্ষা নেওয়ার কথা বললেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। সোমবার মিছিল শেষে বিজেপির একটি সভা হয়। সেখানেই বাংলা অশান্তির ঘটনা মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী কড়া হাতে তা সামলেছেন। আর উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে কী হচ্ছে? কত জনের মৃত্যু হয়েছে? ওঁর যদি কিছু বলার থাকে হিংসা নিয়ে তাহলে সেটা লখনউয়ে গিয়ে বলুন। কলকাতায় নয়।”

প্রসঙ্গত, নাগরিক সংশোধনী আইন বাতিলের দাবিতে ক্ষোভ-বিক্ষোভের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কিছু জায়গায়। ইতিমধ্যে যোগী আদিত্যনাথের সরকার ঘোষণা করেছে, যাদের কারণে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝে নেবে উত্তরপ্রদেশ সরকার। কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি নষ্ট করলেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে কারণে দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) যোগী আদিত্যনাথের থেকে শিক্ষা নিতে বলেছেন বিজেপির কার্যকরী সভাপতি।

নাড্ডা বলেন, “আমরা চেয়েছিলাম বাংলার মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাক। কিন্তু মমতা দিদি করতে দিলেন না।” তিনি আরও বলেন, “আমি ভগবানের কাছে প্রারথনা করি আপনার শরীর-স্বাস্থ্য ভাল থাকুক। কারণ ২১ সাল আপনাকে দেখতে হবে। কিন্তু আপনার যদি শরীর খারাপ হয় আপনি তো আমেরিকা, ইংল্যান্ডে গিয়ে চিকিৎসা করাবেন। গরিব মানুষ কোথায় যাবেন?”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *