Breaking News
Home / TRENDING / শুভ্রাংশু-সৌমিত্র-পবন-শঙ্কুদের যুবমোর্চায় আনল বিজেপি

শুভ্রাংশু-সৌমিত্র-পবন-শঙ্কুদের যুবমোর্চায় আনল বিজেপি

জয় ঘোষ।

উপদেষ্টা কমিটি গড়ে বিজেপির যুব মোর্চায় আনা হল মুকুল রায় ও অর্জুন সিংয়ের পুত্রদের। বুধবার বিজেপির রাজ্য দপ্তরে যুব ও মহিলা মোর্চার বৈঠকে একাধিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি, আন্দোলন কর্মসূচির রূপরেখা তৈরি হল। এদিন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই বিজেপির যুব মোর্চার নতুন উপদেষ্টা কমিটি তৈরি হয়। সেই কমিটিতে জায়গা দেওয়া হল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে। কৈলাশ বিজয়বর্গীয়র নির্দেশে তৃণমূল থেকে আসা ছাত্রযুব নেতাদের কমিটিতে জায়গা দেওয়া হল। কমিটিতে স্থান পেয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি শঙ্কুদেব পান্ডা। তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনে কাজ করা শঙ্কুদেব পাণ্ডা, সৌমিত্র খাঁ ও শুভ্রাংশ রায়দের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। আগামীদিনে যুবমোর্চাকে আন্দোলনমুখী করবেন এই যুব নেতারা। শঙ্কু যেমন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন। তেমনই সৌমিত্র খাঁ তৃণমূলের যুব সংগঠনের রাজ্য সভাপতি ছিলেন। এবং শুভ্রাংশু রায় ছিলেন যুব কমিটির কার্যকরী সভাপতি। তবে অর্জুন সিংয়ের পুত্র পবন এই প্রথম কোনও সাংগঠনিক দায়িত্বে এলেন।

এদিনই যুবমোর্চার রাজ্য নেতৃত্বকে আন্দোলনে নামার নির্দেশ দেয় বিজেপি। ঠিক হয়েছে, বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে ১১ সেপ্টেম্বর সল্টলেকে বিদ্যুৎ ভবন ঘেরাও করবে যুবমোর্চা। ২-৬ সেপ্টেম্বর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যুবমোর্চার পক্ষ থেকে সদস্যতা অভিযানে নামার নির্দেশ দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। এই দুই কর্মসূচিতেই অংশ নেবেন শঙ্কু- শুভ্রাংশু – সৌমিত্ররা। কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর ফের নতুন করে যুবমোর্চাকে সদস্যতা অভিযানে নামার নির্দেশ দিয়েছেন রাজ্য নেতারা। মূলত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টার্গেট করতেই এই সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *