Breaking News
Home / TRENDING / ফেল কড়ি মাখো তেল, ৫ কোটির বিনিময়ে জেএনইউ-এর পাশে দীপিকা, দাবি গোয়েন্দা কর্তার

ফেল কড়ি মাখো তেল, ৫ কোটির বিনিময়ে জেএনইউ-এর পাশে দীপিকা, দাবি গোয়েন্দা কর্তার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

নাগরিত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে শামিল হওয়ার জন্য পাকিস্তান থেকে ৫ কোটি টাকা নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এমনটাই দাবি করলেন প্রাক্তন র (RAW) অফিসার এনকে সুদ। এদিন তিনি টুইট করে সেকথা খোলসা করেন এবং দীপিকার বিরুদ্ধে ভারত সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।

এ বছরের শুরুতে সিএএ (CAA) বিরোধী আন্দোলনে উত্তাল হয় জেএনইউ বিশ্ববিদ্যালয়। জেএনইউর ছাত্রী ঐশী ঘোষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদে ধর্ণায় বসেন দীপিকা পাড়ুকোন। ওই সময় তাঁর সিনেমা ‘ছপক’ এর প্রচারের জন্য তিনি ওই ধর্ণায় শামিল হয়েছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু দীপিকার অংশগ্রহণের পিছনে অন্য কারণ রয়েছে বলে এবার তুলে ধরলেন প্রাক্তন র অফিসার এনকে সুদ। টুইট করে তিনি দাবি করেন, জেএনইউর সিএএ বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের ব্যবসায়ী অনিল মুশরতের কাছ থেকে ৫ কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন দীপিকা। এই বিষয়ে ভারত সরকারকে দীপিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান সুদ।

শুধু দীপিকা একা নন, পাকিস্তানি ব্যবসায়ী অনিল মুশরতের সঙ্গে বলিউডের অনেকের ভালো সম্পর্ক রয়েছে বলে জানান সুদ। এ প্রসঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কারণ হিসেবে এনকে সুদ উল্লেখ করেন, অনিল মুশরত সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভালো বন্ধুত্ব রয়েছে। ইমরানের একটি ক্যানসার হাসপাতালে তিনি বিনিয়োগ করেছেন। এমনকি পিটিআই পার্টির তহবিলেও অর্থ দিয়েছেন মুশরত। এ ছাড়া আইএসআই বা পাকিস্তানের কোনও সেনা অফিসার লন্ডন গেলে তাদেরকে অভ্যর্থনা জানান এই ব্যবসায়ী।

একইসঙ্গে সুদ আরও উল্লেখ করেন, ২০১৭ সালে মুশরতের মেয়ের বিয়েতে অনেক বলিউড তারকা হাজির ছিলেন। ওই বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছে রণবীর সিংহ, হৃত্বিক রোশন, সোনম কাপুর, অনিল কাপুর, সুনীল শেট্টি এবং করণ জোহরের মতো ভারতীয় তারকাদের। আবার অনিল কাপুরের সঙ্গে অনিল মুশরতের ২৫ বছরের পারিবারিক সম্পর্ক রয়েছে। সোনম কাপুরের বিয়েতেও এসেছিলেন মুশরত। পাশাপাশি সুদ অভিযোগ করেন, মুশরত ভারত বিরোধী একাধিক কর্মকাণ্ডে জড়িত। লন্ডনে সিএএ বিরোধী আন্দোলনে তিনি অর্থ জুগিয়েছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *