Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র তুলে চমক দিল বিজেপি

পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র তুলে চমক দিল বিজেপি

নিজস্ব প্রতিনিধি।

পশ্চিমবঙ্গের রাজ্যসভার (Rajyasabha) নির্বাচন জমিয়ে দিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির পক্ষে মনোনয়নপত্র তুললেন বিজেপি (BJP) পরিষদীয় দলের নেতা মনোজ টিগগা। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির প্রতীকে জেতা বিধায়কের সংখ্যা মাত্র ছয়। যদিও দলবদল করা বিধায়কদের নিয়ে সেই সংখ্যা এখন ১৬। আর এবারের রাজ্যসভা নির্বাচনে জয়ী হতে গেলে একজন প্রার্থীকে পেতে হবে ৪৯টি ভোট। বিজেপির পক্ষে তা নেই। ‌

কিন্তু কেন আচমকা মনোনয়নপত্র তুললেন বিজেপি বিধায়ক ? প্রশ্নের উত্তরে বিজেপি পরিষদীয় দলনেতা মনোজ টিগগা বলেন, “দলের নির্দেশ মত আমি মনোয়নপত্র তুলেছি। কে প্রার্থী হবেন বা না হবেন। সব শুক্রবার জানাতে পারবেন।” সূত্রের খবর, এদিন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নির্দেশেই মনোনয়নপত্র তুলেছেন মনোজ টিগগা। কিন্তু, কী সমীকরণের ভিত্তিতে বিজেপির এমন সিদ্ধান্ত তাও খোলসা করে বলতে পারছেন না রাজ্য স্তরের কোনো বিজেপি নেতা। বিজেপির মনোনয়নপত্র তোলার ফলে, নিজেদের মধ্যে ভোট গণনার অংক শুরু করেছে তৃণমূল ও বাম-কংগ্রেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *