Breaking News
Home / TRENDING / বালুচিস্তানের ওপর বীভৎস পাক অত্যাচার, ভিন্ন হতে রাষ্ট্রপুঞ্জকে চাপ

বালুচিস্তানের ওপর বীভৎস পাক অত্যাচার, ভিন্ন হতে রাষ্ট্রপুঞ্জকে চাপ

নিজস্ব প্রতিনিধি।

মাইলের পর মাইল জুড়ে গণকবর। তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে প্রতিবাদীদের দেহ। এঁদের মধ্যে কেউ মানবাধিকার কর্মী কেউ বা শিক্ষক কেউ রাজনৈতিক নেতা। এঁদের অপরাধ একটাই। বালুচিস্তানে পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এঁরা। বালুচিস্তানে (Balochistan) পাকিস্তানের অত্যাচারের কাহিনি মর্মান্তিক। অপহরণ, ধ্বংস অপমান আর ক্রমাগত অত্যাচার নিত্যসঙ্গী এখানকার বাসিন্দাদের।

কিছুদিন আগেই বালোচিস্তানের বাসিন্দারা ভারতের কাছে আবেদন করেছিলেন পাকিস্তানের হাত থেকে তাঁদের বাঁচাতে। জেনেভায় মানবাধিকার দফতরের সামনে ‘সেভ বালোচ’ নামে এক অনুষ্ঠানে এঁদের দুর্দশার কাহিনি শুনে শিউরে উঠলেন সবাই। এই অনুষ্ঠানে বক্তারা নিজেদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বায়ত্তশাসন দাবি করেন। বক্তারা বলেন, এই এলাকার বাসিন্দাদের কখনও জিজ্ঞাসা করা হয়নি তাঁরা পাকিস্তানের সঙ্গে থাকতে চান কিনা। পাকিস্তান সরকার দিনের পর দিন তাঁদের মৌলিক মানবিক অধিকার লঙ্ঘণ করে গিয়েছেন। শুধু তাই নয় পাকিস্তানের আধিকারিরা বলে গিয়েছেন, বালোচরা পাকিস্তানের সঙ্গে থাকতে পেরে খুশি। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। এদিনের অনুষ্ঠানে বালোচিস্তানের মুক্তির দাবি তুলে মানবাধিকার কর্মীরা বলেন পাকিস্তানের থেকে আলাদা হওয়ার দাবি বহু দিনের। এবার এই বিষয়ে রাষ্ট্রপুঞ্জের পদক্ষেপ নেওয়া উচিত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *