Breaking News
Home / TRENDING / রাজ্যপালকে সরাতে মমতাকে সমর্থন অধীরের

রাজ্যপালকে সরাতে মমতাকে সমর্থন অধীরের

নীল রায়।

রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) সরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhry)। মঙ্গলবার বহরমপুরে কংগ্রেস অফিসে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “দলের ছোটখাট নেতাদের দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে কাউন্টার না করিয়ে মুখ্যমন্ত্রীর উচিত রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অভিযোগ জানানো।” অধীর আরও বলেন, “আমি বুঝতে পারছি না, কেন সমস্ত বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রী গিয়ে রাষ্ট্রপতি ভবনে স্মারকলিপি দিচ্ছেন না।”

প্রসঙ্গত, রাজ্যপাল ও রাজ্য সরকারের যুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র (Somen Mitra) ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan) পাশে দাঁড়িয়েছেন জগদীপ ধনখড়ের। কিন্তু, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল বিরোধী বলে পরিচিত অধীর চৌধুরী অবশ্য নবান্ন- রাজভবন সংঘাতে সরকারপক্ষকে সমর্থন করলেন। অধীর চৌধুরী বলেন, “মনে রাখতে হবে রাজ্যপাল এখানে রাষ্ট্রপতির মনোনীত করা প্রতিনিধি। রাষ্ট্রপতি যতদিন চাইবেন ততদিন রাজ্যপাল হিসেবে ইনি থাকবেন। সুতরাং যা বলার রাষ্ট্রপতি ভবনে গিয়েই বলতে হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *