Breaking News
Home / TRENDING / বিজেপির ডাকা বনধের বিরোধিতা করে মমতার পাশে বামেরা

বিজেপির ডাকা বনধের বিরোধিতা করে মমতার পাশে বামেরা

নিজস্ব প্রতিনিধি :

ছাত্র মৃত্যুর ঘটনাকে সামনে রেখে বিজেপির ডাকা ২৬ তারিখের বন্ধের বিরোধিতা করে তৃণমূল সরকারের পাশেই দাঁড়ালো রাজ্য বামফ্রন্ট। বামফ্রন্টের পক্ষে সভাপতি বিমান বসু বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তাই তাদের ডাকা ২৬ তারিখের বনধ্ তারা সমর্থন করছেন না। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দুই ছাত্রের অস্বাভাবিক মৃত‍্যু (বিজেপির দাবি পুলিশের গুলিতে মৃত্যু) হয়েছে। নিজেদের স্কুলে বিজ্ঞান, অংক বা ইংরেজির শিক্ষক চেয়ে আন্দোলন করতে গিয়ে দুই ছাত্রের মৃত্যু হয়েছে, এর প্রতিবাদেই বিজেপি বনধ্ ডেকেছে। কিন্তু ছাত্র স্বার্থে এই বনধ্কে সমর্থন না করে, রাজ‍্য বামফ্রন্ট বুঝিয়ে দিল ‘ফিসফ্রাই’-এর স্বাদ তারা এখনও ভোলেনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *