রাজনৈতিক বাধ্যবাধকতার কারনে ২৬ তারিখ বিজেপির ডাকা বাংলা বনধ সমর্থন করছে না কংগ্রেস।
তবে যে ইস্যুতে বনধ ডাকা হয়েছে সেই ইস্যুর নিন্দাও করছে তারা। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র শনিবার বলেন, “ইসলামপুরে হওয়া এই অনভিপ্রেত নক্কারজনক ঘটনার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তীব্র সমলোচনা করছি। আমরা অনতিবিলম্বে দোষীদের শাস্তি দাবি করছি। রাজ্যের সব গণতন্ত্র প্রিয় মানুষের পক্ষ থেকে জাতীয় কংগ্রেস পথে আছে এবং দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তবে বি জে পি র ডাকা বনধ কংগ্রেস সমর্থন করছে না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news