নীল বণিক :
রাজ্যে শাসক দলের মোকাবিলা করতে এবার দলের আইনজীবী সেল মজবুত করতে চায বিজেপি।
দিল্লি সূত্রের খবর আসন্ন পঞ্চায়েত ভোটের আগে রাজ্য বিজেপিকে এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বে। তাছাড়া মুকুল রায়কেও এই কাজের বিশেষ দায়িত্ব দিয়েছে দিল্লি। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে জেলার আদালত গুলিতে শাসক দলের আইনজীবী সেলকে ভেঙে বিজেপির প্রভাব বাড়াতে হবে। শাসক দলের নির্দেশে পুলিশের একটি অংশ বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। এমনটাই অভিযোগ বিজেপির। জেলাগুলিতে এই ধরণের ‘মিথ্যে মামলা’ থেকে নিষ্কৃতি পেতে দলের কর্মীদের কালঘাম ছুটছে। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে দলের কর্মীদের নামে মিথ্যে মামলা আরও বাড়বে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। সেই সব কর্মীদের আইনি সহায়তা না দিলে কর্মীরা রাস্তাতে নামবেন না বলেই মত দিল্লির। এইজন্য জানুয়ারির মধ্যে আইনজীবী সেলকে সাজাতে নির্দেশ দিল্লির।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news