প্রসেনজিত ধর:
এ রাজ্যে বিজেপির প্রতি মুসলিমদের যে ছুৎমার্গ ছিল তা কি কাটতে চলেছে? এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা থেকে । এবার হুগলী জেলা জুড়ে প্রায় ৬০ জন মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপির প্রার্থী হয়েছেন। পঞ্চায়েত সমিতিতে প্রায় ১২ জন মুসলিম যুবক যুবতীরা বিজেপির টিকিটে লড়াই করছেন। জেলার সব থেকে বেশি আরামবাগ, খানাকুল ও পাণ্ডুয়া থেকে যুবক যুবতীরা বিজেপির টিকিটে গ্রাম পঞ্চায়েতে পদ্মের টিকিটে লড়াই করছেন। দলের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন বলেন, তৃণমূল সরকার শুধুই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করছে। গ্রামের সংখ্যালঘু যুবক, যুবতীরা ক্রমেই তা বুঝতে পারছেন। এমনকি বেশ কয়েকটি পঞ্চায়েতে শাসকের সন্ত্রাস প্রতিহত করতে সংখ্যালঘুরা তৈরি বলেও জানান তিনি। এদিকে, বিজেপির এই দাবি উড়িয়ে সংখ্যালঘুরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকেই ভোট দেবে বলে দাবি করেন হুগলী জেলার যুব সভাপতি শান্তুনু বন্দ্যোপাধ্যায়ের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news