Breaking News
Home / TRENDING / কালামের স্কুলে বিদ্যুৎ বিল বাকি, সংযোগ বিচ্ছিন্ন করল দফতর

কালামের স্কুলে বিদ্যুৎ বিল বাকি, সংযোগ বিচ্ছিন্ন করল দফতর

নিজস্ব সংবাদদাতা:
প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের স্কুলের ইলেক্ট্রিক কানেকশন কেটে দিল বিদ্যুৎ বিভাগ। জানা গিয়েছে, রামেশ্বরমে ড: কালামের ছেলেবেলার স্কুল মন্ডপম পঞ্চায়েত ইউনিয়ন মিডল স্কুলের তরফে ২ বছর বিল জমা না দিতে পারায় স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে স্কুলের তরফে জানানো হয়েছে যে দু বছর আগেই এই স্কুলের বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব নিয়েছিল সরকার। তাই স্কুলের পক্ষ থেকে বিল দেওয়া বন্ধ করা হয়। বিষয়টি বিদ্যুৎ দফতরকে জানানো হলে তারা স্কুলে ৫দিনের জন্য অস্থায়ী বিদ্যুৎ পরিষেবা দিতে রাজি হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *