নীল বণিক:
স্বামী অসীমানন্দের ঘরে ফেরায় চিন্তায় রাজ্যের শাসক দল। কয়েকদিন আগেই স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার হায়দ্রাবাদের মক্কা মসজিদ বিস্ফোরণ কাণ্ডে নির্দোষ প্রমানিত হয়েছেন। এগারো বছর পর মুক্তি পেয়ে এবার তিনি হুগলির পান্ডুয়ায় নিজের বাড়িতে ফিরতে চান। কয়েকদিন পরিবারের সঙ্গে কাটিয়ে ফের সঙ্ঘের কাজে নিজেকে নিয়োজিত করতে চান স্বামী অসীমানন্দ। প্রথমেই তিনি পুরুলিয়ায় তাঁর নিজের হাতে তৈরি করা আশ্রমে যাবেন বলে সঙ্ঘের তরফে জানা গিয়েছে। সেখানে গিয়ে আদিবাসীদের উন্নয়নের জন্য কাজ শুরু করবেন তিনি। নবান্নের হাতে এই তথ্য আসতেই নড়েচড়ে বসেছে তৃণমূল মহল। এমনিতেই স্বামী অসীমানন্দ পুরুলিয়া, বাঁকুড়ার আদিবাসীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। পঞ্চায়েত ভোটের আগে তাঁর ঘরে ফেরা বিজেপি প্রচারের কাজে লাগাতে পারে বলে মনে করছে। এমনটা হলে জঙ্গল মহলে বিজেপির প্রভাব বাড়বে বলেই মনে করা হচ্ছে। আদিবাসীদের পাশাপাশি হিন্দু ভোটারদের ওপরও স্বামী অসীমানন্দের প্রভাব পড়বে বলেই আশঙ্কা শাসক মহলের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news