নীল বণিক :
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কতজন লোকশিল্পীকে ভাতা দেন? কর্তৃপক্ষের কাছে নিশ্চয়ই হিসেব আছে। তবে পঞ্চায়েত ভোটে মাটির আরও কাছাকাছি পৌছতে ৩০০০ বাউলকে প্রচারের কাজে লাগাচ্ছে বিজেপি। এঁরা কী সরকারী ভাতা বঞ্চিত! সে যাই হোক পঞ্চায়েত ভোটে জনসংযোগকেই মূলমন্ত্র করছে বিজেপি। কখনও মিছিল করে, আবার কখনও শিল্পকে আশ্রয় করে। গ্রামবাংলায় দলের প্রচারের জন্য ৩০০০ বাউল শিল্পীকে পথে নামাচ্ছে মুরলীধর সেন লেন। গ্রাম বাংলার মেঠো পথে গেরুয়া বসনে একতারা হাতে বাউলরা প্রচার করবেন বিজেপির হয়ে। গ্রাম বাংলার বাউল শিল্পিদের দিয়ে প্রচারের পিছনে অবশ্যই রয়েছে রাজনৈতিক অঙ্ক। কেন্দ্রীয় নেতা সুরেশ পূজারি জানান, বিজেপি সবসময় দেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে। এক্ষেত্রেও তাই করছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news