নিজস্ব সংবাদদাতা :
কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা তছনছ করছে পঞ্চায়েত আর সেই টাকা যাচ্ছে কালীঘাটে! এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির নেতা বাপ্পা দত্তl ১৬ দফা দাবী নিয়ে বিনপুর থানার হাড়দার প্রধানের কাছে ডেপুটেশনও দিল বিজেপি।
প্রধান মন্ত্রীর আবাস যোজনা, তালিকা অনুযায়ী দিতে হবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পে স্বচ্ছ ভারত মিশনের বদলে নির্মল বাংলা লেখা হচ্ছে কেন? হাড়দা পঞ্চায়েতে কতগুলি শৌচালয় নির্মান করা হয়েছে তার তালিকা দিতে হবে। সঠিক পন্থা অনুযায়ী বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, শেডিউল ট্রাইব ভাতা ও গরীব মানুষের জিআর প্রদান করতে হবে। প্রধানমন্ত্রীর আবাস যোজনা একজনের জায়গায় অন্য জনকে দেওয়া হচ্ছে কেন? এমনই বহু দাবি ও বহু প্রশ্ন নিয়ে পঞ্চায়েতের আগে মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করল বিজেপি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news