Breaking News
Home / TRENDING / আক্রান্ত উলুবেড়িয়ার সম্ভাব্য প্রার্থী

আক্রান্ত উলুবেড়িয়ার সম্ভাব্য প্রার্থী

নিজস্ব সংবাদদাতা

 

উলুবেড়িয়ার সম্ভাব্য বিজেপি প্রার্থী ও হাওড়া জেলা বিজেপি সভাপতির উপর হামলা। অভিযোগের তির তৃণমূল অাশ্রিত দুষ্কৃতীদের দিকে। হাওড়া (গ্রামীন) জেলা সভাপতি অনুপম মল্লিক বুধবার রাতে উদয়নারায়নপুর থেকে রাতে নিজের বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়ে তাঁকে একদল দুষ্কৃতী গুলি করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ।

রাজ্য বিজেপি উলুবেড়িয়ার উপনির্বাচনে যে প্রার্থী প্রস্তাব পাঠিয়েছে সেখানে অনুপমের নাম আছে। আর তারপরেই এই ঘটনার অভিযোগ। অনুপম কোনও মতে সেখান থেকে পালিয়ে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেন বলে বিজেপির তরফে দাবি করা হয়। এই খবর জানাজানি হতে রাতেই তৃণমূল অাশ্রিত দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে বম্বে রোড অবরোধ করে বিজেপি। তারপর অবশ্য পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারের অাশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। শুক্রবার, দলের জেলা সভাপতির উপর হামলার প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হাওড়া জেলা বিজেপি।

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *