Breaking News
Home / TRENDING / টুকরে টুকরে গ্যাংকে সমর্থন দিপীকার, ‘ছপাক’ বয়কটের ডাক দিল বিজেপি ‘

টুকরে টুকরে গ্যাংকে সমর্থন দিপীকার, ‘ছপাক’ বয়কটের ডাক দিল বিজেপি ‘

নীল রায়।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন দীপিকা পাড়ুকোন। ফলস্বরূপ, দিল্লি বিজেপির (BJP) মুখপাত্র তেজিন্দার পাল সিংহ বগ্গা ‘টুকরে টুকরে গ্যাং’-এর সমর্থনে দাঁড়ানোর অভিযোগ এনে দীপিকার সমস্ত ছবি বয়কট করার ডাক দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউ প্রাক্তনী এবং শিক্ষক সংগঠনের প্রতিবাদ সভা ছিল। ছাত্র সংসদের আহত নেত্রী ঐশী ঘোষ-সহ প্রতিবাদী ছাত্রছাত্রীরাও ছিলেন। তখন সেখানেই যান দীপিকা।

টুইটারে বিজেপির নেতা-কর্মীরা সমস্বরে তাতে গলা মিলিয়েছেন। দেশে ট্রেন্ডিংয়ে এক নম্বরে ‘বয়কটছপাক’, দু’নম্বরে ‘আইসাপোর্টদীপিকা’। সোমবার থেকে দিল্লিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন (Dipika Padukone)। এক অ্যাসিড-আক্রান্ত তরুণীর ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে নতুন ছবির ‘ছপাক’-এর প্রচারেই তিনি দিল্লি এসেছেন।

দীপিকা এর আগে ‘পদ্মাবত’ ছবি ঘিরে করণী সেনার রোষে পড়েছিলেন। তাঁর নাক কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তাঁর ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছিল সে বার। এ বারের বয়কট আহ্বান নিয়ে দীপিকা কোনও প্রতিক্রিয়া এখনও জানাননি। তবে নিজের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন ‘‘আমার এটা দেখে খুব গর্ব হচ্ছে, মানুষ আর নিজের মতামত জানাতে ভয় পাচ্ছেন না। যাঁর মত যেমনই হোক, সকলে যে দেশকে নিয়ে ভাবছেন, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করছেন, সেটা খুব বড় কথা। মতামতগুলো স্পষ্ট করে না বললে তো কোনও পরিবর্তন আসবে না।’’   

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *