Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গলের শতবর্ষের গেট ভাঙল মোহনবাগান, ময়দানে উত্তেজনা

ইস্টবেঙ্গলের শতবর্ষের গেট ভাঙল মোহনবাগান, ময়দানে উত্তেজনা

প্রসেনজিৎ মাহাতো:

ময়দানে ‘দাদাগিরি’ দেখালেন মোহনবাগান সমর্থকরা।
ইস্টবেঙ্গলের শতবর্ষের গেট ভেঙে কলকাতা ময়দানে ছিঃ ছিঃ কাণ্ড ঘটাল সবুজ–মেরুণ। যার জন্য কর্তাদের ক্ষমা ভিক্ষা করতে হল।
লেসলি ক্লডিয়াস সরণির মুখে থাকা তোরণ বৃহস্পতিবার বিকেলে এটিকে ম্যাচ জেতার আনন্দে আচমকাই ভেঙে দেন একদল মোহনবাগান সমর্থক। যা নিয়ে রাগে ফুঁসছেন লাল–হলুদ সমর্থক থেকে কর্তারা। অভিযোগ, ম্যাচ শেষে একদল বাগান সমর্থক এই তাণ্ডব চালায়।

শতবর্ষের তোরণ ভাঙা একদমই মেনে নিতে পারছেন না লাল–হলুদ জনতা। কে বা কারা এই নিন্দনীয় ঘটনা ঘটাল, তাদের শনাক্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাল ইস্টবেঙ্গল।

ক্ষুব্ধ ইস্টবেঙ্গল। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের কথায়, ‘এই ঘটনা যারা ঘটিয়েছে তারা আর যাই হোক, সমর্থক অন্তত নয়। তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।’ ঘটনার পর হাত গুটিয়ে বসে না থেকে বুদ্ধিমানের কাজ সেরেছেন বাগান কর্তারা। ময়দান থানায় এফআইআর করেন সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তরা। ইস্টবেঙ্গল সচিবকে চিঠি পাঠিয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষমা প্রার্থনা করে মোহনবাগান। সেইসঙ্গে বলা হয়, মোহনবাগান ক্লাবের খরচে ক্ষতিগ্রস্ত গেটটি তৈরি করে দেওয়া হবে। সৃঞ্জয় বলেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি একদল মোহনবাগান জার্সি পরিহিত সমর্থক ইস্টবেঙ্গলের শতবর্ষের অস্থায়ী গেট ভেঙেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কখনই এরকম ঘটনা কাম্য নয়।’ মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত ব্যক্তিগত ভাবে দেবব্রতকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *