Breaking News
Home / TRENDING / ত্রিপুরায় তৃণমূল হারল ‘নোটা’র কাছেও

ত্রিপুরায় তৃণমূল হারল ‘নোটা’র কাছেও

নীল বণিক
একসময় ত্রিপুরা দখলের স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের নির্বাচনে কোননও ছাপই ফেলতে পারল না তৃণমূল। ত্রিপুরায় তাঁদের হারতে হল নোটা’র কাছে। কোনও প্রার্থীকেই পছন্দ না হলে ভোটার বৈদ্যুতিন ভোটযন্ত্রে ‘নান অব দ্য অ্যাবাভ’ অর্থাৎ, নোটা-র বোতামে চাপ দিতে পারেন৷ শনিবার, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হলে দেখা গেল, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের থেকে বেশি ভোট পেয়েছে নোটা৷ নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী নোটায় ভোট পড়েছে প্রায় কুড়ি হাজার৷ অর্থাৎ, মোট ভোটের ১ শতাংশ ভোট নোটা হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৫,৫৫৪টি ভোট, অর্থাৎ মোট ভোটের ০.০৩ শতাংশ৷ হিসেব বলে দিচ্ছে ত্রিপুরায় মমতার অস্তিত্ব আর নেই। বছর দেড়েক আগে ত্রিপুরায় গিয়ে বাম সরকারকে উৎখাতের ডাক দিয়ে এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেড় বছর আগের সেই চনমনে ভাব মিইয়ে গিয়েছে ত্রিপুরায়। ২৪টি আসনে লড়াই করে প্রায় সবকটি আসনেই জব্দ হতে হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। ভোটের ফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ত্রিপুরায় তৃণমূলের জনপ্রিয়তা প্রায় শূণ্যে গিয়ে ঠেকেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *