Breaking News
Home / TRENDING / গোসাবায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গোসাবায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতাঃ

গোসাবাঃ কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার। অভিযোগ, যোজনা থেকে বিজেপি কর্মীদের বাদ দেওয়ার তাঁরা সরকারি আধিকারিকদের সামনে প্রতিবাদ করে। তখনই তৃণমূল কর্মীরা আক্রমণ করে বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনায় মহিলা সহ আহত অন্তত আটজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গোসাবা থানার বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে। আরও অভিযোগ, দোষীদের গ্রেফতার না করে উল্টে পুলিশ বিজেপি কর্মীদেরকেই গ্রেফতার করে। সূত্রের খবর, এই ঘটনার পর থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী শাসক দলের কর্মী ও পুলিশের ভয়ে ঘরছাড়া।

মঙ্গলবার গোসাবা থানার চণ্ডীপুর গ্রামে কয়েকজন সরকারি কর্মচারী আসেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সার্ভে করতে। অভিযোগ সরকারি কর্মীরা শুধুমাত্র তৃণমূল কর্মীদের বাড়িতেই সার্ভে শুরু করেন। বিজেপি কর্মীদের বাড়িতে কেন সার্ভে হবে না সে বিষয়ে প্রশ্ন তুলতেই স্থানীয় বিজেপি কর্মী স্বপন দাস, বাদল রাউতদের উপর তৃণমূল কর্মীরা চড়াও হয়, এবং মারধোর করে। লাঠি, কাঠ দিয়ে মেরে একাধিক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাদের বাঁচাতে গিয়ে আরও কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হন। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ যায় ঘটনাস্থলে। অভিযোগ পুলিশ অভিযুক্ত তৃণমূল কর্মী শ্যামল রাউত, সমীর রাউত, রঞ্জন নায়েক ও তাদের অনুগামীদের গ্রেফতার না করে উল্টে চারজন বিজেপি কর্মীকেই গ্রেফতার করে। এছাড়া আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা। যদিও এই ঘটনায় তৃণমূল কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *