Breaking News
Home / TRENDING / তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ৫০০ কর্মী

তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ৫০০ কর্মী

নিজস্ব সংবাদদাতা, বারুইপুরঃ
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং এবারের জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য সহ প্রায় পাঁচশো জন তৃণমূল কর্মী সমর্থক। দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধানপোঁতা গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথ থেকে এই বিপুল পরিমাণ তৃণমূল কর্মী বুধবার যোগ দেন বিজেপিতে। এদিন দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলা বিজেপি কার্যালয়ে সভাপতি ত্রিদিব মণ্ডল তৃণমূল নেতা সৌমেন্দ্রনাথ দাস সহ অন্যন্য তৃণমূল কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। ২০১৩ সাল থেকে এলাকার সব স্তরে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে চলেছে। বারে বারে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে এ বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি। দলের অভ্যন্তরের এই দুর্নীতির ফলে দিনের পর দিন দলের মধ্যে অশান্তি বেড়ে চলার কারণেই এবারে তৃণমূল দল ছেড়ে নির্দল থেকে ভোটে দাঁড়ান সৌরেন্দ্রনাথ বাবু। ভোটে স্থানীয় তৃণমূল প্রার্থীকে হারিয়ে একশোর বেশী ভোটে জেতেন। সামনেই পঞ্চায়েতের বোর্ড গঠন, আর সেই বোর্ড গঠনের আগেই নিজের কর্মী সমর্থকদের নিয়ে বিজেপি দলে যোগ দিলেন এই তৃণমূল নেতা। বুধবার জেলা বিজেপির সদর দফতরে দক্ষিণ ২৪ পরগনা(পূর্ব) জেলা বিজেপি সভাপতি ত্রিদিব মণ্ডলের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে পদ্ম শিবিরে যোগদান করেন এই তৃণমূল নেতা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *