Breaking News
Home / TRENDING / দুই উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি

দুই উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি

নীল রায়:

অবশেষে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রত্যুষ কুমার মণ্ডল এই আসনে পদ্ম-প্রতীকে লড়বেন। রবিবার বিজেপি তাদের এই প্রার্থীর নাম জানিয়ে দেয়।

তৃণমূলের প্রতীক এই আসনে প্রার্থী হয়েছেন বসিরহাটের বিদায়ী সাংসদ ইদ্রিস আলী। ‌প্রসঙ্গত, বিধানসভার ডেপুটি স্পিকার তথা এই কেন্দ্রের বিধায়ক হায়দার আজিজ শফির আকস্মিক মৃত্যুর ফলে এখানে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে, নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন আশিস কুমার বিশ্বাস। এই কেন্দ্রে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ার কারণে নিয়ম মতো উপনির্বাচন হচ্ছে। এই উপনির্বাচনে মতুয়া সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে রাজ্য বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *