নীল রায়:
আরও সাত দিন পিছিয়ে গেলো চিটফান্ড মামলার শুনানি। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই চিটফান্ড মামলায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের হলফনামার জবাব দিতে সুপ্রিম কোর্টের কাছে আরও সাত দিন সময় চায় সিবিআই। সেই দাবি মেনে চিটফান্ড মামলার শুনানি আরও সাত দিন পিছিয়ে দিল ডিভিশন বেঞ্চ।
সম্প্রতি সুপ্রিম কোর্টে চিটফান্ড কাণ্ডের তদন্তে রাজ্য সরকারের গঠিত সিটের সদস্যদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ছিল কেন্দ্রীয় গোয়োন্দা সংস্থাটি। এরপর আদালত রাজ্য সরকার তথা রাজীব কুমারকে জবাব দেওয়ার জন্য সাত দিন সময় দেয়। এরপর গত শনিবার উচ্চ আদালতে হলফনামা পেশ করে নিজের বক্তব্য পেশ করেন রাজীব কুমার। পাশাপাশি, আদালতকে তিনি আর্জি জানান, শিলংয়ে তাঁকে সিবিআই পাঁচ দিন ধরে যে জেরা করা করেছিল, তার ভিডিও সুপ্রিম কোর্টে পেশ করুক তদন্ত সংস্থাটি।
এরপরই রাজীব কুমারের হলফনামা দেখে সিবিআই নিজেদের পক্ষে জবাব দিতে সাত দিন সময় চেয়ে আদালতে আবেদন করে। সেই শুনানিতে আজ সিবিআইয়ের আর্জি মঞ্জুর করল সুপিরম কোর্ট। আগামী ২২ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিল রঞ্জন গগৈ-এর ডিভিশন বেঞ্চ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news