Breaking News
Home / TRENDING / শ্রীনগরের সেন্ট্রাল জেলে বন্দি বিদ্রোহ, আগুন, বিস্তারিত জানুন ক্লিক করে

শ্রীনগরের সেন্ট্রাল জেলে বন্দি বিদ্রোহ, আগুন, বিস্তারিত জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক

বন্দিদের বিদ্রোহে রণক্ষেত্রের চেহারা নিল শ্রীনগরের হাই সিকিউরিটি সেন্ট্রাল জেল। ভাঙা হল কারাগারের দরজা, জানলা। আগুন লাগিয়ে দেওয়া হয় কারাগারের ভেতরের অস্থায়ী ব্যারাকেও । কড়া নিরাপত্তায় মোড়া এই সংশোধনাগারে বন্দিদের হাতে আগুন বা লাঠি কোথা থেকে এল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই সংশোধনাগারের কয়েকজন বন্দিকে কাশ্মীরের বাইরে স্থানান্তরিত করা হচ্ছে বলে গুজব ছড়ায়। এরপরই গতকাল বিকেল থেকে জেলের ভিতর ভাঙচুর শুরু করে বন্দিরা। সংশোধনাগারের ভেতরের একটি ব্যারাকেও আগুন লাগিয়ে দেয় তারা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। শ্রীনগরের ডিজি কারা দিলবাগ সিংহ জানান জেলের ভিতর অস্থায়ী ব্যারাক তৈরি নিয়ে বন্দিরা প্রতিবাদ করছিল। এরপরই ঘটনা মারাত্মক রূপ নেয়। একসময় বন্দিরা সংশোধনাগারের বাইরের ঘেরা জায়গাতেও পৌঁছে যায়। এই জায়গাটি শহরের লাগোয়া হওয়ায় পরিস্থিতি সামাল দিতে সিআরপিএফ বাহিনীকে খবর দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *