Breaking News
Home / TRENDING / সুকান্ত তোমার কাশ্মীর আজ জমাট বাঁধা বরফ! শোনো আমেরিকা কি বলছে

সুকান্ত তোমার কাশ্মীর আজ জমাট বাঁধা বরফ! শোনো আমেরিকা কি বলছে

ওয়েব ডেস্ক:

সুকান্ত ভট্টাচার্যর কাশ্মীর আজ জমাট বাঁধা বরফ! এমনকী যে কোনও মুহূর্তে সেই বরফের রং হয়ে যেতে পারে লাল! এই দুশ্চিন্তাতেই ভূস্বর্গে ভ্রমণে নিজের দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা।

ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতিতে তাদের দেশের পর্যটকদের প্রাণ সংশয় হতে পারে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। অতএব জানিয়ে দেওয়া দিল, কাশ্মীরে না যাওয়াই ভালো৷ উল্লেখ্য, শুধু কাশ্মীরে নয়, পশ্চিমবঙ্গও আছে তালিকায়। যতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলুন, জঙ্গল মহল হাসছে। তথাপি মার্কিন নাগরিকদের এরাজ্যের পশ্চিম ভাগের জঙ্গলমহল এলাকায় যেতেও বাড়ন করল ডোনাল্ড ট্রাম্পের দেশ।

এইসঙ্গে, উত্তর তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের পূর্ব দিকের এলাকা ভ্রমণে বিরত থাকতে বলা হয়েছে৷ মূলত মাওবাদী সমস্যার কারণেই এই এলাকাগুলি তালিকায় এসেছে বলে জানা গিয়েছে৷

উল্লেখ্য, কিছুদিন আগেই একটি ট্র্যাভেল অ্যাডভাইসারি জারি হয়েছিল সেদেশে। তবে এবারের নির্দেশিকায় নির্দিষ্ট করে বলা হয়েছে, কোনও মার্কিন নাগরিক যেন কাশ্মীর ভ্রমণে না যান৷ তবে লাদাখ ও লেহ অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা নেই৷

নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও মার্কিন পর্যটক যেন ভারত পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের আশেপাশে না থাকেন৷ কারণ যে কোনও মুহুর্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন হতে পারে। ফলে আশঙ্কা থাকছে ভয়ঙ্কর বিপদের৷ মুহূর্তে বদলে যেতে পারে বরফের রং!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *