Breaking News
Home / TRENDING / দেশ আগে, পুলওয়ামার ঘটনায় যাবতীয় রাজনৈতিক কর্মসূচি বাতিল বিজেপির

দেশ আগে, পুলওয়ামার ঘটনায় যাবতীয় রাজনৈতিক কর্মসূচি বাতিল বিজেপির

ওয়েব ডেস্ক:

পুলওয়ামার ঘটনায় যাবতীয় রাজনৈতিক কর্মসূচি বাতিল করল বিজেপি। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভাও। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। শুক্রবার সেই পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্রের শাসক দল। অপরপক্ষে মন্ত্রীসভার বিশেষ বৈঠকের ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালকের ঘটনার পর কীভাবে জবাব দেওয়া হবে জঙ্গিদের তা নিয়েই আলোচনা হতে চলেছে এই বৈঠকে বলে সূত্রের খবর। জানা গিয়েছে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি প্রমুখ।

প্রধানমন্ত্রীর আজ দুটি রাজনৈতিক জনসভা ছিল। যথাক্রমে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে। এছাড়াও ঝাঁসিতে একাধিক উন্নয়ণমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান ছিল। ঝাঁসির ডিফেন্স করিডরের উদ্বোধন করার কথা ছিল মোদীর। যেটি প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদিত অনুষ্ঠান বলে জানা গিয়েছে। পাশাপাশি নিউ দিল্লি স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগঅফ করার কথাও রয়েছে মোদীর। অন্যদিকে অমিত শাহর গুরুত্বপূর্ণ জনসভা ছিল ওড়িশার সম্বলপুরে।

বৃহস্পতিবারের ভয়ঙ্কর জঙ্গি আক্রমণের পর বিজেপির মতোই জাতীয় কংগ্রেসও নিজেদের নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি থেকে কিছুটা হলেও সরে এসেছে। গতকাল লখনৌয়ে দলের সাংবাদিক সম্মেলন স্থগিত করেন প্রীয়াঙ্কা গাঁধী।

দল নির্বিশেষে সকলের বক্তব্য, এটা রাজনীতি করার সময় নয়। এখন একজোট হয়ে দেশের স্বার্থ আগে দেখতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *