Breaking News
Home / TRENDING / নেতাদের বাড়িতে দলীয় পতকা, পরিকল্পিত রণকৌশল, জানতে একটা ক্লিক

নেতাদের বাড়িতে দলীয় পতকা, পরিকল্পিত রণকৌশল, জানতে একটা ক্লিক

নীল বণিক:

রাজ্য নেতাদের বাড়িতে দলীয় পতাকা তোলার পিছনে রয়েছে অমিত শাহের সুনির্দিষ্ট রণকৌশল। দলের সর্বভারতীয় সভাপতি নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রত্যেক বুথে ৫ জন কর্মীকে নিজের গৃহে পতাকা তুলতে হবে। আর এই কর্মসূচীতে কড়া নজর রাখছেন অমিত শাহ নিজে। দলের এক অংশের মতে এই কর্মসূচীর মাধ্যমে অমিত শাহ দেখতে চাইছেন প্রত্যেক বুথে দলের সক্রিয় ৫ জন কর্মী আছেন কিনা। বিজেপির রাজ্য দফতরের হিসেব— এখনও পর্যন্ত ৪৫ লক্ষ বাড়িতে এই কর্মসূচী পালন হয়েছে। এখনও বহু বুথে পাঁচটি বাড়িতে পতাকা তোলা যায়নি। তাই আগামী দুদিনে রাজ্যের প্রত্যেক বুথে ৫ টি বাড়িতে পতাকা তুলতে মরিয়া হয়ে উঠেছেন রাজ্য বিজেপির কর্মীরা। তাই সকাল থেকেই নিচু তলার কর্মীদের বাড়িতে পতাকা তুলতে উৎসাহ দিয়েছেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা।

উল্লেখ্য, দিলীপ ঘোষ, মুকুল রায়রা নিজের নিজের গৃহে পতাকা তুলে সবাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। যাতে রাজ্য নেতাদের দেখে নিচু তলার নেতারা এগিয়ে আসেন। জানা গিয়েছে বুথস্তরে এই কর্মসূচীতে অংশ নেওয়া কর্মীদের সরাসরি ভোটের কাজে লাগাবে বলে ঠিক করেছে রাজ্য বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *