Breaking News
Home / TRENDING / রথের বিকল্প পদযাত্রা, রাজ্য জুড়ে একগুচ্ছ কর্মসূচি বিজেপির, জানতে ক্লিক করুন

রথের বিকল্প পদযাত্রা, রাজ্য জুড়ে একগুচ্ছ কর্মসূচি বিজেপির, জানতে ক্লিক করুন

ওয়েব ডেস্কঃ

রথযাত্রা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বর্তমানে বিষয়টি ফের আদালতে। এমত অবস্থায় চুপ করে বসে থাকতে রাজি নয় রাজ্য বিজেপি। বাংলায় সাংগঠনিক শক্তি মজবুত করতে  বিকল্প ভাবনা ভেবে ফেলেছে গেরুয়া শিবির। রথযাত্রার বদলে এবার রাজ্য জুড়ে পদযাত্রা বার করতে চলেছে তারা! পাশপাশি লোকসভা ভোটের আগে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করল বঙ্গ বিজেপি ব্রিগেড।

কী কী কর্মসূচি?

প্রথমত, জানুয়ারি মাসে রাজ্যে মোদী-শাহকে এনে সভা করার কথা ভাবছে বিজেপি।

সে সভার আগে ডিসেম্বরে জেলায় জেলায় হবে  রাজ্যের শীর্ষ নেতাদের সভা।

ঠিক করা হয়েছে, প্রশাসন সভার অনুমতি না দিলে আইন অমান্য কর্মসূচি হবে।

এইসঙ্গে রথযাত্রার বদলে হবে পদযাত্রা।

রাজ্যের ব্লকে ব্লকে এই পদযাত্রা সংগঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে রাজ্য জুড়ে পদযাত্রা।

এইসঙ্গে আগামী ২০ ডিসেম্বর বিজেপির ৩৬ জন সাংগঠনিক জেলা সভাপতির বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।

পৌষ পার্বণের পর বিজেপি জনসভা শুরু করবে বলে জানিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *