Breaking News
Home / TRENDING / দীলিপের নামে এফআইআর, হিংসায় উস্কানি, অভিষেক ঘনিষ্ঠের বাড়িতে সমন

দীলিপের নামে এফআইআর, হিংসায় উস্কানি, অভিষেক ঘনিষ্ঠের বাড়িতে সমন

নিজস্ব সংবাদদাতাঃ
তৃণমূলের সম্রাটের বিরুদ্ধে মামলা করলেন বিজেপির শংকর। অভিষেক ঘনিষ্ট উত্তর ২৪ পরগনার যুব তৃণমুল নেতা সম্রাট তপাদারের বিরুদ্ধে মামলা করলেন হাওড়ার পরিচিত বিজেপি নেতা শংকর মণ্ডল। সম্রাটের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেশ কিছুদিন ধরেই বিজেপির রথযাত্রা কর্মসূচি নিয়ে আপত্তিজনক তথা উস্কানিমূলক পোস্ট করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। এই অভিযোগে ব্যাংকশাল কোর্টে মামলা করেন শংকর।
বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেকের ঘনিষ্ট বলে পরিচিত তৃণমূল নেতা সম্রাট গত লোকসভা ভোটে ছিলেন কংগ্রেস প্রার্থী। সেই সম্রাটের বিরুদ্ধে শঙ্করের অভিযোগ, গেরুয়া শিবিরের রথযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামুলক কথাবার্তা লিখছেন সম্রাট, বিজেপিকে কুৎসা করে মন্তব্য করেছেন। রথযাত্রা হলে বাংলায় অশান্তি হবে জাতীয় পোস্ট করে চলেছেন। সেই কারণেই গত ৫ ডিসেম্বর সম্রাট তপাদারের বিরুদ্ধে মামলা করা হয়।
অন্যদিকে এই সম্রাট বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআরও করেছেন বলে খবর। দিলীপের উত্তেজক বক্তব্য নিয়ে আপত্তি করা হয় সেই এফআইআর-এ। যে বিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য, আমার বিরুদ্ধে তৃণমূল পালা করে মামলা করছে। এফআইআরও করেছে। বিজেপিকে ভয় পেয়েই মামলা ও এফআইআর করা হয়েছে বলে মন্তব্য করেন দিলীপ। তাঁর কথায়, রাজ্যের শাসক দলের এইসব অপচেষ্টাকে বিজেপি ভয় পায় না। বরং রাজ্য জুড়ে বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে, বলেন দিলীপ।
দিলীপ ঘোষের আরও বক্তব্য, অনুব্রত ও সম্রাট তপাদার সহ তৃণমূলীরা হাজারও উস্কানিমূলক মন্তব্য করলেও পুলিশ মামলা করে না। বিজেপি নেতারা কিছু বললেই মামলা ঠুকে দেয়। তাই বিজেপির বিরুদ্ধে মামলাকারীদের বলছি, কোর্টে গিয়ে বিজেপির মুখ বন্ধ করা যাবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *