Breaking News
Home / TRENDING / রাফাল: দেশবাসীকে বিভ্রান্ত করছে কংগ্রেস, বললেন প্রতিরক্ষামন্ত্রী

রাফাল: দেশবাসীকে বিভ্রান্ত করছে কংগ্রেস, বললেন প্রতিরক্ষামন্ত্রী

ওয়েব ডেস্কঃ

রাফাল বিতর্ক চলছেই। এবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন কংগ্রেসের বিরুদ্ধে দেশবাসীকে বিভ্রান্ত করার অভিযোগ করলেন।

উল্লেখ্য, রাফালের চুক্তি, দাম এবং অফসেট নির্বাচন নিয়ে বিরোধীদের প্রশ্ন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর শীর্ষ আদালতকে ‘ভুল তথ্য’ দেওয়া বিষয়ে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস।

যে প্রসঙ্গে সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেন, জেনেশুনে এত দিন দেশকে বিভ্রান্ত করেছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের রায় না শুনে ‘অদ্ভুত স্পর্ধা’ দেখাচ্ছে গাঁধী পরিবার।’

প্রতিরক্ষামন্ত্রী রাহুলকে কাঠগড়ায় দাঁড় আজ দাবি করেন, কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেলকে (ক্যাগ) রাফালের দামের তথ্য দেওয়া হয়েছে। প্রয়োজন হলে দেখে নিতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)।

যদিও পিএসির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে আগেই দাবি করেছেন, পিএসি-র হাতে রাফালের দাম বিষয়ে কোনও রিপোর্ট আসেনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *