নিজস্ব সংবাদদাতা
অবশেষে স্বস্তি বাগানে। সাতদিন পর বল নিয়ে অনুশীলনে নামলেন সনি নর্ডি। খেলার সম্ভাবনা বাড়ছে। ব্যাথা আগের থেকে কম। ডার্বিতে খেলতে পারবেন, নিজে মুখেই জানালেন। বুধবার এমআরআই হয় সনির। রিপোর্ট ভাল। সনি আর্জেন্টিনায় নিজের চিকিৎসকের সঙ্গে কথাও বলেন তিনি। সনি ডার্বিতে ফ্যাক্টর। সনিকে নিয়ে ডার্বির আগে এই নাটকে তিতিবিরক্ত হয়ে যাচ্ছিলেন সমর্থকরা। সেই অস্বস্তি দূর হল। সনি খেললে বাগান সমর্থকরা একটু নিশ্চিন্তে থাকতে পারেন। সদ্যজাত সন্তানের জন্য সনি রবিবারের ডার্বি জিততে চান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news