চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নিউ মার্কেটের মট লেন এলাকায় শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিদর্শনে যান, সেই সময়ে তাঁর কানে আসে ওই অঞ্চলে লকডাউনের কারণে শতাধিক পাখি অনাহারে রয়েছেন। জানা যায় মট লেনে তিওয়ারি বাড়ির উল্টোদিকে ৫টি খাঁচা রয়েছে। তাতে রয়েছে বদ্রী, লাভ বার্ড সহ অজস্র পাখি। সদ্য ডিম ফুটে বেরনো বাচ্চাও রয়েছে কিছু। খাবার আর জল না পেয়ে ঝিমিয়ে পড়েছে সেগুলি। মুখ্যমন্ত্রী তখনই চিড়িয়াখানার ডিরেক্টরকে নির্দেশ দেন পুলিশের সহযোগিতায় পাখিগুলিকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার জন্য।

এরপর সেই রাতেই পুলিশ পাখিগুলিকে নিয়ে আসে আলিপুর ভেটনারি হাসপাতালে। সুপার জানান পাখিগুলিকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর দিয়ে দেওয়া হবে মূল খাঁচায়। লক ডাউন উঠে গেলে পাখিগুলিকে স্বস্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news