চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বদ্ধপরিকর বিজেপি (BJP)। দলের প্রত্যেক সাংসদ নিজেদের এলাকা উন্নয়ন তহবিল থেকে ১ কোটি টাকা করে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে অনুদান হিসেবে দেওয়ার নির্দেশ দিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। পাশাপাশি, দলের সব সাংসদ-বিধায়ক নিজেদের এক মাসের বেতনও দান করবেন করোনার ত্রাণ তহবিলে দানের নির্দেশ দিয়েছেন তিনি। যদিও ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সংসদ সদস্য সৌমিত্র খাঁ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী ও ডঃ সুভাষ সরকার নিজেদের সাংসদ তহবিল থেকে করোনা ভাইরাসের মোকাবিলায় অর্থ দিয়েছেন।
করোনা মহামারি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তহবিল গড়ে আম জনতাকে দান দিতে অনুরোধ করেছেন। ইতিমধ্যেই কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে। প্রতিদিন অন্তত ৫ কোটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ারও পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। দলের সাংসদ বিধায়কদের অনেকেই এগিয়ে এসেছেন ব্যক্তিগত স্তরে।দলগত স্তরে সাংসদ-বিধায়কদের অনুদান দেওয়ার নির্দেশ এই প্রথম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news