রামপুরহাট, ২২ আগস্ট:
প্রকাশ্যে গো হত্যায় বাধা দেওয়ায় পুলিশের উপর আক্রমণ করে গ্রামের মানুষ। পরে কয়েকজন থানায় হামলা চালায়। বাধ্য হয়ে পুলিশ উত্তেজিত জনতাকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় পুলিশ সহ ৪০ জন জখম হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, বীরভূম সীমান্তে ঝাড়খণ্ডের পাঁকুড় জেলার মহেশপুর থানা এলাকায়। জানা গিয়েছে, বুধবার ঈদ উপলক্ষে দুপুরে ডাঙ্গাপাড়া গ্রামে প্রকাশ্যে গোহত্যা করা হচ্ছিল। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ গিয়ে বাধা দেয়। সেই সঙ্গে বেঁধে রাখা গরু খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়। গ্রামবাসীদের বাধা পেয়ে ফিরে যায় পুলিশ। এর পরেই মাইকে ঘোষণা করে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষকে নিয়ে থানা ঘেরাও করা হয়। অভিযোগ, উত্তেজিত জনতা পেট্রোল বোমা সহ সশস্ত্র অবস্থায় জমায়েত হয় থানায়। থানায় ঢুকে ওসিকে মারধর করে। পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ে বলে অভিযোগ। সন্ধ্যার দিকে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি ও বোমায় ৪০ জন জখম হয়েছে বলে সুত্রের খবর। প্রথমে গ্রামীণ হাসপাতালে এবং পরে রামপুরহাট হাসপাতালে গুলিবিদ্ধ ১৪ জনকে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হাফিজুল শেখের কাকা মহম্মদ আবিদ শেখ বলেন, “সকাল থেকেই পশু কাটার কাজ চলছিল। কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে। এনিয়ে গণ্ডগোল হয়। এরপর গ্রামবাসীরা থানায় গিয়ে জানতে চান কেন তারা পশু হত্যায় বাধা দেন। এরপরেই পুলিশ প্ররোচিত হয়ে গুলি চালায়”।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news