Breaking News
Home / TRENDING / সিরিয়াল জটে মমতার ছোঁয়া, বৃহস্পতিবার বৈঠক নবান্নে

সিরিয়াল জটে মমতার ছোঁয়া, বৃহস্পতিবার বৈঠক নবান্নে

সঞ্জয় সরকার :

টলি পাড়ার জট কাটাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হল রাজ্যের মুখ‍্যমন্ত্রীকেই।
নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে বিবদমান দুই গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে নবান্নে বৈঠক করবেন তিনি। মুখ‍্যমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রী অরুপ বিশ্বাস, তথ‍্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন ও ওই দফতরের প্রধান সচিব বিবেক কুমার। উপস্থিত থাকবেন আর্টিষ্ট ফোরাম, প্রযোজক সংগঠন ও টেকনিশিয়ান সংগঠনের প্রতিনিধিরাও। প্রসঙ্গত বিগত চার পাঁচ দিন ধরেই এই দুই গোষ্ঠীর বিবাদের ফলে টলি পাড়ায় প্রায় সব সিরিয়ালের স্যুটিং বন্ধ হয়ে আছে। অবস্থা এমন যে সিনেমার স্যুটিংও বন্ধ হ‌ওয়ার জোগাড়। ফলে জট কাটাতে বৃহস্পতিবার সকালেই অরুপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন ও বিবেক কুমারের উপস্থিতিতে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠকে কতটা সমাধানসূত্র বের হবে তা নিয়ে সন্দিহান ছিলেন কেউ কেউ। তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকেই হস্তক্ষেপ করতে হচ্ছে বলে মনে করছেন টলিউডের অনেকেই।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *