পসেনজিৎ মাহাতো
চ্যাম্পিয়ন্স লিগে নতুন অক্সিজেন পেল পিএসজি। লিভারপুল ম্যাচটা তাদের কাছে ছিল ডু অর ডাই লড়াই। সেই ম্যাচে লিভারপুলকে ২–১ হারিয়ে লিগের শেষ ষোলো প্রায় নিশ্চিত করে ফেললেন নেইমাররা। তিনি এবং এমবাপে ম্যাচের শুরু থেকেই নামেন। ব্যাস তাতেই অর্ধেক কাজটা হয়ে যায় পিএসজি কোচের। শুরু থেকেই আক্রমণের ঢেউ। তাতেই দিশেহারা লিভারপুল। ১৩ মিনিটের মাথায় বার্নাটের গোলে এগিয়ে যায় পিএসজি। তারপর আরও গোল হতে পারত। কিন্তু, লিভারপুল কিপার অ্যালিসন দুর্দান্ত খেলেন। তাঁর দৌলতে ৫–০ হারের হাত থেকে বাঁচল লিভারপুল। গতবারের রানার্সদের এই হাল দেখে অনেকেই অবাক। লিভারপুলের গ্রুপ পর্বের বাধা টপকানো কঠিন হয়ে পড়ল। ৩৭ মিনিটে নেইমার গোল করে ব্যবধান বাড়ান। বিরতির আগে পেনাল্টি পায় লিভারপুল। মানেকে ফআউল করেন ডি মারিয়া। রেফারি প্রথমে কর্নার দেন। তারপর সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন। পেনাল্টি থেকে মিলনারর ব্যবধান কমালেও হার রুখতে পারেননি। এই জয়ের ফলে শেষ ষোলোতে যাওয়া কার্যত পাকা করে ফেলল। লিভারপুলের বিদায়ও প্রায় নিশ্চিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news